ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনা: কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহতরা হলেন—রাবেয়া পারভীন (২৮) ও তাঁর স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। তাঁরা উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

আজ শনিবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে পারিবারিক তর্কের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গুরুতরভাবে আঘাত করেন। পরে তিনি নিজেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন,
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, স্বামী প্রথমে স্ত্রীকে আঘাত করেন, পরে আত্মহত্যার পথ বেছে নেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে হতবিহ্বলতা ও কান্নার রোল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৫   ৫০১ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ