ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ময়মনসিংহ: দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে একটি চিহ্নিত মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজও তারা বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপচেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, সাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহম্মেদ জায়েদী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:০০   ২০১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ