ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’ বিএনপি নেতা রেজাউল

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’ বিএনপি নেতা রেজাউল


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে’ বিএনপি নেতা রেজাউল

পাবনা: ”অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”- পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম । তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

সোমবার বিকেলে চাটমোহর বালুচর মাঠে বিএনপি আয়োজিত জনসভার আগে তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।

জানা গেছে, ১২ জুলাই বিকালে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন দলের প্রাথমিক মনোনয়ন পাওয়ায় ও জনসভায় যোগ দিতে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’

এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম জানান, ঐ ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারেনা। আর চাটমোহরে যেসব নেতারা তাকে এনে এমন মন্তব্য করালেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, কোন উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক কোন কর্মকান্ড পরিচালিত হলে সে যত বড় নেতা হোন না কেন আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো।

এ বিষয়ে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই উন্মাদ বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্তা গ্রহন করা হোক। এর সাথে যারা তাকে এমন বক্তব্য প্রদানে উৎসাহিত করেছে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হোক। এমন বক্তব্য প্রদানের প্রেক্ষিতে চাটমহর উপজেলা সহ সমস্ত দেশে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে তিনি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি ২ জুলাই একটি বক্তব্য দিয়েছিলাম, ভাষাগত ভুলের কারণে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী এবং আমাকে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।’

এন/এন

বাংলাদেশ সময়: ২১:৪৪:৪৭   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ