ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর থেকে ধানের শীষের প্রার্থীর দাবিতে বিক্ষোভ

চাটমোহর থেকে ধানের শীষের প্রার্থীর দাবিতে বিক্ষোভ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


চাটমোহর থেকে ধানের শীষের প্রার্থীর দাবিতে বিক্ষোভ

পাবনা: ”অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”-পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম রেজা ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির সদস্য।

ধর্ম অবমাননাকর তার এমন বক্তব্যের প্রতিবাদে ও পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চাটমোহর সচেতন নাগরিক সমাজ।

রোববার রাতে চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী মসজিদ মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা, সম্প্রতি ভাঙ্গুড়া বিএনপির নেতা রেজাউল করিম রেজা’র এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ধর্ম অবমাননা কর এই বক্তব্য প্রদান করার জন্য তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

বিএনপি নেতৃবৃন্দ জানান, কারো পায়ে সিজদা করে চাটমোহরের নেতারা রাজনীতি করেনি। ভবিষ্যতেও করবেন না। একই সাথে বক্তারা চাটমোহর থেকে ত্যাগী ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব এর মাঝ থেকে যে কাউকে দলীয় প্রতীক বরাদ্দের আহ্বান জানান দলটির নীতি নির্ধারকদের।

নাগরিক সমাবেশে বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল শেখ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, সাবেক যুবদল নেতা আল আমিন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪০   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ