ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে মাদক ব্যবসায়ী দিলীপসহ তিনজনের বিনাশ্রম কারাদণ্ড

চাটমোহরে মাদক ব্যবসায়ী দিলীপসহ তিনজনের বিনাশ্রম কারাদণ্ড


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই ২০২৫


চাটমোহরে মাদক ব্যবসায়ী দিলীপসহ তিনজনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনা: চাটমোহরে মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিলীপ দত্তসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল।

বুধবার (১৬ জুলাই) পৌর সদর, হান্ডিয়াল ও ছাইকোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা সোনাপট্টি এলাকার মনোরঞ্জন দত্তের ছেলে দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল খন্দপাড়া এলাকার নবীর উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৩৮) এবং ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া এলাকার মানিকুল্লাহ সরকারের ছেলে আশরাফুল ইসলাম (৫৫)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী মাদক কারবারি দিলীপ দত্ত ও আব্দুল মমিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে আশরাফুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই দিলীপ দত্ত মাদক মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত। বগুড়া ও দর্শনা থেকে দেশি-বিদেশি মদ এনে নিজ বাড়ি থেকে বিক্রি করত সে। এমনকি হোম ডেলিভারির ব্যবস্থাও ছিল তার। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে সমাজের প্রভাবশালীরাও ছিল তার খদ্দের। তার মাদক সেবনের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

অপর দুই আসামিকে নিজ নিজ এলাকা থেকে গাঁজা ও হেরোইনসহ আটক করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান চলবে। মাদক ব্যবসায়ী দিলীপ ও তার পরিবারকে সতর্ক করা হয়েছে—পরবর্তীতে এ ধরনের কাজে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৯:০০   ৬০১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ