ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে সুজানগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে সুজানগরে জামায়াতের বিক্ষোভ মিছিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে সুজানগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

পাবনা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলটির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও ৬৯ পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে,এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম, পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারী মকবুল হোসেন(বকুল মাস্টার), জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস এবং সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও ৬৯ পাবনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন কিভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে তা উদ্বেগের।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই ফ্যাসবাদী আগ্রাসনকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৭   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ