ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে বাড়িতে হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

রাজারহাটে বাড়িতে হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


কুড়িগ্রাম: রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে ছাত্রদল নেতার হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বিকেলে রাজারহাট প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের স্বরুপ চামারু গ্রামের ফারুক আলীর স্ত্রী মাহমুদা খাতুন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন,একই গ্রামের আজাহার আলীর পুত্র উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারীর পরিবারের সঙ্গে তাদের পারিবারিক বিবাদ চলে আসছিলো। এরই জের ধরে গত ৭জুলাই দুপুরে রুবেল পাটোয়ারী (২৬),সোহেল পাটোয়ারী(২৩) সহ ২০-২৫ জন দূর্বৃত্ত মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে তাদেরকে অশ্লীল ভাষায় গলিাগালাজ সহ ৫লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে একপর্যায়ে তারা ওই বাড়িতে হামলা চালিয়ে তাদের টিনের বেড়া,বাড়ির ফটক ও আসবাব পত্র ভাঙ্গচুর সহ বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। পরে এঘটনায় ওইদিন সন্ধ্যায় মাহমুদা বেগম বাদী হয়ে মামলার জন্য রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ নানা টালবাহনা করে এপর্যন্ত মামলা রেকর্ড করেননি। ফলে তারা ন্যয় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে রুবেল পাটোয়ারী বলেন,মাহমুদা বেগমের দেবর শাকিল পাটোয়ারী ১সন্তান সহ আমার খালাতো বোনকে ডিভোর্স দিয়েছে। অথচ দেনমোহর ও ভরন পোষনের টাকা না দিয়ে তারা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা করছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,বিষয়টি পারিবারিক কলহের ব্যাপার।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০২:১২   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ