ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছার শিববাড়ী সেতুর টোল আদায় বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

পাইকগাছার শিববাড়ী সেতুর টোল আদায় বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


পাইকগাছার শিববাড়ী সেতুর টোল আদায় বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

খুলনা: কয়রা আঞ্চলিক মহাসড়কের কপোতাক্ষ নদীর ওপর নির্মিত শিববাড়ী সেতুতে টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে পাইকগাছার সর্বস্তরের মানুষ। সেতু নির্মাণের ১৫ বছর পার হলেও টোল আদায় অব্যাহত থাকায় বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে শিববাড়ী সেতুর ওপর এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

পাইকগাছা উপজেলা ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, উপকূলীয় পাইকগাছা ও কয়রার সাধারণ ও নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা এই সেতু। অথচ প্রতিদিন টোল দিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে বাড়তি খরচের বোঝা টানতে হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় বহু আগেই সরকারের রাজস্ব থেকে উঠে এসেছে। এখন জনগণের ওপর টোলের নামে চাঁদাবাজি চলমান রাখা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়।

বক্তারা আরও বলেন, ২০১০ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় শিববাড়ী সেতু। এরপর থেকেই ইজারার মাধ্যমে টোল আদায় করে আসছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। যদিও বিগত বছরগুলোতে তিনগুণ আদায় হয়েছে টোল বাবদ, তারপরও তা বন্ধ না করে নতুন করে ইজারা দেওয়ার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতা মিলে আন্দোলনের মাধ্যমে টোল আদায় বন্ধ করলেও কিছুদিন পর আবার চালু করে সওজ কর্তৃপক্ষ। চলতি বছরের ৩০ জুন শেষ হয় ইজারাদারের মেয়াদ। এরপর আউটসোর্সিংয়ের মাধ্যমে আবারও টোল আদায় চালু করা হয়। এখন নতুন করে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠে।

এসময় বক্তারা স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবি জানান এবং তা না মানলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। কর্মসূচিতে দুই সহস্রাধিক স্থানীয় জনগণ, পথচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে খুলনা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে টোল সম্পূর্ণরূপে অবমুক্ত করার আহ্বান জানানো হয়। পাইকগাছা-কয়রাবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ এবং পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুস সাত্তার। স্মারকলিপিটি পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করেন পৌর বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজ।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ৯৪৩ দিনের জন্য ‘মেসার্স আলী আকবর এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে টোল আদায়ের ইজারা দেওয়া হয়, যার মূল্য ভ্যাট ও করসহ কোটি টাকারও বেশি। বর্তমানে সওজ কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় টোল আদায় চালিয়ে যাচ্ছে। জনগণের দাবি, এই অবিচার বন্ধ করে টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:০৬   ১৪১ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ