ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা

মধ্যনগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


মধ্যনগরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা

সুনামগঞ্জ: মধ্যনগরে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবেহায়াত এবং সঞ্চালনায় ছিলেন ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।

তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক সংবিধান সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার ভারসাম্য ফিরিয়ে আনা ও অর্থনৈতিক মুক্তিই বর্তমান সময়ের মূল দাবি। সভায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল, সদস্য সচিব সাইদুর রহমান জিয়া, তাহিরপুর উপজেলা বিএনপির এমদাদুল হুদা, রাখাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহিন মিয়া, যুবদল নেতা এনামুল হক এনাম ও আবুল ইসলাম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম রহমত আলী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাংবিধানিক সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:২০   ১৭৪ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ
সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা
মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার



আর্কাইভ