ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

ভোলা: লালমোহন উপজেলায় যৌথ অভিযানে অন্তত আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন পৌরশহরের কয়েকটি দোকানে অবৈধ জাল বিক্রি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে দুপুরে দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণের কারেন্ট জাল, বেহুন্দি জাল, মশারী জাল, রিং জাল, জিরো জাল, পাই জাল ও পোয়া জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য অন্তত আড়াই কোটি টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ আরো বলেন, অভিযানে জব্দকৃত জাল যথাযথ প্রক্রিয়ায় বিনষ্ট করা হয়েছে। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, উপজেলা মৎস্য দফতরের কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩১:৩৩   ১৩২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ