ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৫০টি মসজিদ ও মাদ্রাসায় মোট ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, মাদ্রাসার মুহতামিম ও সভাপতিদের উপস্থিতিতে এই অনুদান বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে সমপরিমাণ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বৈরাটি গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতি আহসানউল্লাহ কাসেমীসহ স্থানীয় ইমাম ও খতীববৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, শরিফ আহমেদ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের সহায়তা একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা সমাজে ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ২১:৩০:২৪ ১০৮ বার পঠিত | ● ঈশ্বরগঞ্জ ● ময়মনসিংহ
----