ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গাজনার বিলে অভিযানে ৪ লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ

গাজনার বিলে অভিযানে ৪ লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


গাজনার বিলে অভিযানে ৪ লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ

পাবনা: সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে ১০০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) বদনপুর, জোড়পুকুরিয়া, বিলবন্ধনখালি সহ গাজনার বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত ৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। মেবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই চায়না দুয়ারি জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১১   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ