ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পদ্মায় বিরল প্রজাতির কুমির,আতঙ্কে জেলেরা

পদ্মায় বিরল প্রজাতির কুমির,আতঙ্কে জেলেরা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


পদ্মায় বিরল প্রজাতির কুমির,আতঙ্কে জেলেরা

পাবনা: সুজানগর উপজেলায় পদ্মা নদীতে বিরল প্রজাতির কুমির দেখা যাওয়ায় আতঙ্কে গত প্রায় এক সপ্তাহ ধরে নদীতে নামছেন না স্থানীয় মৎসজীবী ও বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার চর মানিকদীর মাদারতলা এলাকায় গত ২২ জুলাই মঙ্গলবার একটি কুমির নদীতে ভাসতে দেখা যায়। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় মৎস্যজীবী আনিছুর রহমান জানান, উপজেলার ভাঁয়না ইউনিয়নের চরমানিকদীর মাদারতলা এলাকায় বিশাল আকৃতির কুমিরটিকে পদ্মায় ভাসতে দেখা যায়। ভয়ে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারছেন না।

চরপাড়া গ্রামের কৃষক হাফিজ উদ্দিন বলেন, ‘গরু-ছাগল পদ্মার চরে ঘাস খায়, এখন স্থানীয় কৃষকরা চরে যেতেও ভয় পাচ্ছেন। উপজেলার মৎস্য কর্মকর্তা নুর কাজমির জামান খান রবিবার বলেন, ‘পদ্মায় কুমির দেখা গেলেও কোনো কৃষক বা জেলের ক্ষতি হয়নি।

নদী অঞ্চলে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই। কুমির সাধারণত গভীর পানিতে থাকে। পানি বৃদ্ধির ফলে কুমির নদীর উপরিভাগে চলে এলেও এরা স্থায়ীভাবে কোথাও থাকে না।

আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, এটি মিঠা পানির কুমির। পানি বাড়ায় দুর্লভ প্রজাতির এই কুমির পদ্মায় ভেসে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫৬   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ