ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের কবর জিয়ারতে বিমান বাহিনীর প্রতিনিধি দল

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের কবর জিয়ারতে বিমান বাহিনীর প্রতিনিধি দল


সৈয়দ খ‌লিলুর রহমান,দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের কবর জিয়ারতে বিমান বাহিনীর প্রতিনিধি দল

কুমিল্লা: রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত কুমিল্লার দেবিদ্বারের মাহতাব রহমান ভূঁইয়ার কব‌র জিয়ারত ও শ্রদ্ধার্ঘ নি‌বেদন ক‌রেছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে গি‌য়ে মাহতাবের কবর জিয়ারত করেন ও পুস্পস্তবক অর্প‌ণের মাধ‌্যমে শ্রদ্ধা জানান তারা।

বিমান বাহিনী প্রধানের পক্ষে আগত ১১ সদ‌স্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উইং কমান্ডার আতিক হাসান। মাহতাবের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমরা দোয়া করছি, সারা দেশ দোয়া করছে—আমরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের জন্যও দ্রুত আরোগ্য কামনা করছি।”

এ সময় পরিবারের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। শান্ত, শোকাবহ পরিবেশে চলা এ সাক্ষাতে চোখের পানি ধরে রাখতে পারেননি মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়াসহ উপ‌স্থিত অ‌নে‌কে। তিনি কাঁপা কণ্ঠে বলেন, “আমার ছেলের জন্য সারা বাংলাদেশ কেঁদেছে, দোয়া করেছে। আপনারা দোয়া করবেন, আমার মাহতাব যেন জান্নাতবাসী হয়।”

স্থানীয়রা জানান, মাহতাব ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিল। স্কুলে তার ছিল অসংখ্য বন্ধু। এখন বাড়ির আঙিনায় শুধুই শোক আর নীরবতা।

উল্লেখ্য, ২১ জুলাই (সোমবার) দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন।

ঘটনার সময় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়ার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নেওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাহতাব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:০৬   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ