ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিদ্যালয়ে অফিস কক্ষ ভেঙে ল্যাপটপ-প্রিন্টারসহ মালামাল চুরি

বিদ্যালয়ে অফিস কক্ষ ভেঙে ল্যাপটপ-প্রিন্টারসহ মালামাল চুরি


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


বিদ্যালয়ে অফিস কক্ষ ভেঙে ল্যাপটপ-প্রিন্টারসহ মালামাল চুরি

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুসফিকুর রহমান রুবেল জানান, ২৫ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। সকালে বিদ্যালয়ে এসে দেখতে পান, অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভাঙা এবং ভেতরের সরঞ্জামাদি চুরি হয়েছে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করা হয়েছে। রোববার দুপুরে লিখিত ভাবে থানা পুলিশকে জানানো হয়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— একটি Hamko ১২ ভোল্ট ব্যাটারি, আনুমানিক মূল্য ৪৮,৫০০ টাকা,একটি Lenovo B40-80 মডেলের ল্যাপটপ, সিরিয়াল: VTPK 6503626, মূল্য ৪৮,০০০ টাকা, একটি Walton ল্যাপটপ, সিরিয়াল: R-59, মূল্য ৪৫,০০০ টাকা, একটি Epson প্রিন্টার, মূল্য ১২,৫০০ টাকা, সর্বমোট প্রায় ৩ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের গেট ও অফিস কক্ষের তালা কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে। এতে শিক্ষার পরিবেশ এবং বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোর চক্রকে গ্রেফতার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৮   ৩১৮ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ