ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গাজনার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

গাজনার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


গাজনার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

পাবনা: সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে ৮০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় শনিবার উপজেলার মানিকহাট ও হাটখালী ইউনিয়নের গাজনার বিলের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে। পরে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ নির্দেশে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ২০ হাজার টাকা।

এ সময় তিনি আরো বলেন, গাজনার বিলে দেশীয় প্রজাতির মাছের ডিম, রেনু পোনা ধ্বংসকারী এসব চায়না দোয়ারী জাল দিয়ে মাছ ধরা বেআইনি এবং জনগণের ভবিষ্যৎ স্বার্থের সাথে প্রতারনার সামিল। সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সর্বদা সচেষ্ট, সেই সাথে ছোট মাছ ও মা মাছ নিধন থেকে জনগণকে বিরত থাকতে হবে উল্লেখ করে দেশীয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও পোনামাছ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৯   ৫২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ