ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ২৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলোনা ধর্ষন মামলার আসামীর

২৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলোনা ধর্ষন মামলার আসামীর


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


২৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলোনা ধর্ষন মামলার আসামীর

কুড়িগ্রাম: গোলাম মোস্তফা নামের ১০ বছরের দন্ডপ্রাপ্ত ধর্ষণ মামলার পলাতক আসামিকে ২৩ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার এএসআই শওকত আলম সিদ্দিকীকের নেতৃত্বে ২৪ মে ২০২৫ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ও র‌্যাব-১৩ যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকা থেকে আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি গোলাম মোস্তফা কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন দইখাওয়া গ্রামের মৃত আয়নাল হকের পুত্র। সে নিজেকে একজন কাজী পরিচয় দিয়ে কুড়িগ্রাম সদরের তালতলায় বসবাস করতো। এসময় সে ভুয়া কাবিননামা তৈরি করে এক তরুণীকে বিয়ে করে। পরে ভিকটিম গর্ভবতী হলে সে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারীর পরিবার আদালতের মামলা দায়ের করে। আদালত বিচারকার্য শেষে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। রায়ের পর থেকেই আসামি গোলাম মোস্তফা পলাতক ছিলো। দীর্ঘ ২৩ বছর পর আসামিকে গ্রেফতার করা হয়। পলাতক এই আসামিকে গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে ধর্ষণের ঘটনায় ভিকটিম নারীর কোলে জন্ম নেয়া শিশু এখন কিশোর বয়সে পা রেখেছে।

সমাজে কিশোরটির পিতার পরিচয় নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। কথা উঠেছে আসামি যখন তার ঔরষজাত সন্তানের পরিচয় না দেয়ার জন্য আদালতের সাজাকে মাথায় নিয়ে দীর্ঘ সময় পলাতক থাকলো এখন কি হবে কিশোরটির ভবিষ্যৎ। কিশোরটি কি আদৌ তার পিতৃপরিচয় পাবে এমন প্রশ্ন এখন গ্রামের সর্বত্র।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামিকে কুড়িগ্রাম আদালতে হস্তান্তর করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামির বিরুদ্ধে পূর্বের রায় কার্যকর করা হবে। সন্তানের পিতৃপরিচয় সংক্রান্ত বিষয়টিও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী অনুসরণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৬:১১   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ