ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এই চাল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মং এছেন, চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহম্মেদ ও সূখচর ইউনিয়ন পরিষদ সচিব হোছনে মোবরক।
সম্প্রতি সাগরে নিন্মচাপের কারনে অস্বভাবিক জোয়ারে তলিয়ে যায় উপজেলার সূখচর, নলচিরা নিঝুমদ্বীপসহ কয়েকটি ইউনিয়নের নিন্মাঞ্চল। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সূখচর ও নিঝুমদ্বীপ ইউনিয়নে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন এসব এলাকায় শুকনো খাবার বিতরন করা হয়।

আজ দূর্যোগকালীন সময়ে বিশেষ বরাদ্দের মাধ্যমে সূখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে ১৫ কেজি করে চাউল দেওয়া হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যদের পাশবর্তী চরকিং ইউনিয়ন পরিষদে এসে এই চাউল নিতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, জোয়ারের ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে আজ সুখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে এই চাউল দেওয়া হয়। এজন্য গতকাল সুখচর ইউনিয়ন পরিষদের লোকজন বাড়ী বাড়ী গিয়ে তালিকা তৈরি করেন। একই ভাবে নিঝুমদ্বীপ ইউনিয়নেও দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৯   ১৯০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ