ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » খালের জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা ও আবর্জনা অপসারণে করলো বিএনপি নেতারা

খালের জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা ও আবর্জনা অপসারণে করলো বিএনপি নেতারা


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


খালের জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা ও আবর্জনা অপসারণে করলো বিএনপি নেতারা

ময়মনসিংহ: তারাকান্দায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে উপজেলার গোহালকান্দি, মধুপুর,রাউতনবাড়ী ও মাসকান্দা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ৩ কি:মি: খালের কচুরিপানা ও আবর্জনা অপসারণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে,খালটি কচুরিপানা ও আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার শিকার ছিল কয়েক গ্রামের মানুষ। মঙ্গলবার (২৯ জুলাই) দিনব্যাপী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে খালটিতে কচুরিপানা ও আবর্জনা অপসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অপসআরণ অভিযানে অংশ নেন তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে খাল,বিল,নদী ও সেচব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছিলেন। আমরা তার পথ অনুসরণ করে স্থানীয়ভাবে খাল পরিষ্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য ইবনে কাশেম মাষ্টার,আবুল বাশার বাদশা,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে খালে কচুরিপানা ও ময়লা-আবর্জনার কারণে এলাকায় জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতায় নষ্ট হতো আবাদ করা ফসল। আমন মৌসুমে জলাবদ্ধতার কারণে ধান চাষ ব্যাহত হত শত শত কৃষকের,যা কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছিল। খাল পরিষ্কারের ফলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং এলাকার মানুষ উপকৃত হবেন। খালটি পরিস্কার হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে বলে দাবী করেছেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:২৪   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ