ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


 স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার

পাবনা: চাটমোহরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাহীন আলম নামের এক মুদি দোকানিকে অবশেষে আটক করেছে পুলিশ। তিন দফা মানববন্ধনের পর অবশেষে ধর্ষক শাহীনকে গ্রেপ্তার করা হল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাতক অবস্থায় গাজীপুরের মেট্রোবাসন থানার চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করে চাটমোহর থানা পুলিশ। সে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড়শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী।

জানা গেছে, গত মঙ্গলবার (২২ জুলাই) বড়শালিখা গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে শাহীন আলমের দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানের পাশেই শাহীনের ছোট ভাইয়ের বাসায় কাঁঠাল দেখানোর নাম করে ওই স্কুল ছাত্রীকে নিয়ে যায় শাহীন।

বাড়িতে কেউ না থাকার সুযোগে মুখ ও হাত-পা গামছা দিয়ে বেঁধে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত শাহীন। এরপর পরের দিন (২৩ জুল্ধাসঢ়;ই) ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক শাহীনকে আটক করতে না পারায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। পরপর তিন দফা হয় মানববন্ধন।

অবশেষে একসপ্তাহ পর মঙ্গলবার দিবাগত রাতে প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন এলাকা থেকে আত্মগোপনে থাকা শাহীন আলমকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, অভিযুক্ত শাহীনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:৫৩   ২৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ