ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুজানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


সুজানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পাবনা: জেলা ছাত্রদলের সহ সভাপতি এরশাদ আলমকে হত্যার উদ্দেশ্যে হামলা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করার প্রতিবাদে সুজানগর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এন এ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম সনি, আরিফুল ইসলাম, গাজী মাজাহারুল ইসলাম,আনিছুর রহমান সংগ্রাম,আসাদ হোসেন,ইব্রাহিম শেখ প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্রদল নেতা এস এম আফতাব আহমেদ। উল্লেখ্য ছাত্রদল নেতা এরশাদসহ কয়েকজন নেতাকর্মীর উপর গত ৩০ জুলাই তাঁতীবন্দে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী সভায় পোড়াডাঙ্গা বাজারে আসার পথে হামলার অভিযোগ এনে তাঁতীবন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান বাদি হয়ে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিস্কৃত) শেখ আব্দুর রউফসহ ৩৭ জনকে আসামী করে ৩১ জুলাই মামলা দায়ের করেন।

সুজানগর থানা অপিসার ইনচার্জ মজিবর রহমান জানান, মামলার ভিত্তিতে আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩০:১৩   ২১১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ