ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় হরিণের মাংসসহ এক পাচারকারী আটক

হাতিয়ায় হরিণের মাংসসহ এক পাচারকারী আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


হাতিয়ায় হরিণের মাংসসহ এক পাচারকারী আটক

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন কেজি পাঁচশত গ্রাম হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী মো. জাহিদ উদ্দিন (৩০) উপজেলার নলচিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ আবুল খায়েরের ছেলে।
হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে জবাই করা হরিণের মাংস পাওয়া যায়। পরে তাকে হাতিয়া থানায় নিয়ে আসা হয়। একটি চক্র দীর্ঘদিন থেকে বনের হরিণ জবাই করে এর মাংস সহ শরীরের অংশ বিশেষ পাচার করে আসছে। জাহিদ সেই পাছার চক্রের একজন সক্রিয় সদস্য।
এ দিকে আটক জাহিদকে বন্য প্রাণী আইনে মামলায় আটক দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় বনবিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম।
এ বিষয়ে হাতিয়া থানার উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, আটক জাহিদকে বন বিভাগের করা মামলায় আটক দেখানো হয়েছে। এই চক্রের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে আটকের অভিযান পরিচালনা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:২২   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ