ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে মিথ্যা প্রচারের সংবাদ সম্মেলন

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে মিথ্যা প্রচারের সংবাদ সম্মেলন


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে মিথ্যা প্রচারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে প্রকাশ্যে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈধভাবে নির্বাচিত ডিলার সহ সর্বস্তরের জনগণের ব্যানারে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
রবিবার রাতে রাজারহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,সদ্য মনোনীত খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার রোকন মিয়া ও আব্দুর রাজ্জাক।

লিখিত বক্তব্যে তারা বলেন,গত ৩১জুলাই উপজেলা মডেল মসজিদ হলরুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি),থানা অফিসার ইনচার্জ,তদন্ত কমিটির সদস্যবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়নের ২৮জন ডিলার নির্বাচন করা হয়।

অথচ একটি কুচক্রি মহল বিধিসম্মত উপায়ে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার চক্রান্তে লিপ্ত হয়েছে। বক্তারা বলেন,এসব ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানাতে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪১:১০   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ