ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ক্ষুরারোগের টিকা কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

সুজানগরে ক্ষুরারোগের টিকা কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


সুজানগরে ক্ষুরারোগের টিকা কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

পাবনা: সুজানগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি গিয়ে ও খামারে গিয়ে বিনামূল্যে ক্ষুরা রোগ (এফ এম ডি) টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকায় ক্ষুরারোগের টিকাদানের এ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু রেজা তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন, উপজেলা ভেটরিনারি সার্জন ডাক্তার মো. নুর নবী হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, বর্ষাকালে প্রতি বছরই খুরা রোগ (এফ এম ডি) প্রকোপ বাড়ে। এতে গরু মহিষের মালিক ও খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির হাত থেকে মালিক ও খামারিদের রক্ষা করতে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু রেজা তালুকদার জানান,উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভাতে আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খুরা রোগের টিকা প্রদান কার্যক্রম চলবে । চার বছরের উপরের বয়সের গরু ও ছয় মাসের কম গর্ভবতী গাভীকে এই টিকা প্রদান করা যাবে। প্রত্যেকটি গরু মহিষকে ছয় মাস পরপর দুই বছরে চারবার এই ক্ষুরারোগের টিকা দেওয়া যাবে বলেও জানান তিনি ।

আর/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০১   ২৯২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ