ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন


আশরাফুজ্জামান সরকার( গাইবান্ধা )
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

গাইবান্ধা: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, খবরবাড়ি ডটকম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক আমার সংবাদ এর পলাশবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা ফেরদাউস মিয়া, প্রতিদিনের সংবাদ এর সোহেল রানা, দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক একুশের বাণী’র আশরাফুল আলম, দৈনিক সোনালী কন্ঠের সাগর সরকার মিনু সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।

বক্তারা, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪০   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ