ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে চাটমোহরে সংবাদ সম্মেলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে চাটমোহরে সংবাদ সম্মেলন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে চাটমোহরে সংবাদ সম্মেলন

পাবনা: চলনবিল রক্ষায় সিরাজগঞ্জের শাহাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে পাবনার চাটমোহরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় চাটমোহর প্রেসক্লাবে ‘চলনবিল রক্ষা আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে জানানো হয়, চলনবিল অঞ্চলের বিশাল জলরাশি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র পতন মুখ শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া নামক স্থান। এই জায়গাতেই চলনবিলের মধ্যে প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি গিয়ে যমুনা নদীতে মিলিত হয়। এরমধ্যে চলনবিল অঞ্চলের ছয়টি জেলার ৪১টি উপজেলার ১০০০ বর্গ কিলোমিটারে মধ্যে প্রায় ৪৭টি নদ-নদী, ১৬৩ বিল, ৩০০এর বেশি ক্যানেল, ১ লাখ বিশ হাজার পুকুর এবং বড় বড় বেশ কয়েকটি পাথার রয়েছে।

এ অঞ্চলে চলনবিলের সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রায় এক কোটির কাছাকাছি। এছাড়া ১০৫ প্রজাতির দেশিয় মাছ, ৩৪ প্রজাতির সরীসৃপ, ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সাত প্রকারের উভচর প্রাণী, ৩৪ প্রজাতির পাখিসহ অসংখ্য প্রকারের জ¦লজ উদ্ভিদ ও জ¦লজ প্রাণী চলনবিল অঞ্চলে বসবাস করে।

বুড়ি পোতাজিয়া এলাকায় রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেখানে প্রায় ৪০ ফুট উঁচু করে বালু ফেলা হয়েছে। এতে চলনবিল এলাকায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে॥ এই অবস্থা চলতে থাকলে এবং উক্তস্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে চলনবিল অঞ্চলের কোটি মানুষ পরিবেশগতভাবে ব্যাপক হুমকির মধ্যে পড়বে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আমরা চলনবিল চাই, আবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও চাই। তাই, রবীন্দ্র বিশ^বিদ্যালয়পি অন্যত্র স্থানান্তরের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, ডা. আতিকুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৩০   ১৭৮ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ