ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে যুবক আটক

কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে যুবক আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে যুবক আটক

বরিশাল: পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন মো. জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক যুবক। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কারাগারে গাঁজা সরবরাহের সময় জিয়াউর রহমানকে আটক করে কারারক্ষীরা। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে জিয়াউর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিয়াউর রহমান নামে এক যুবক কারাগারের মধ্যে তার সাজাপ্রাপ্ত বন্ধুকে গাজা সরবরাহ কালে তাকে হাতেনাতে আটক করে কারারক্ষীরা।

পদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই জেলাকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৩   ১৪৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ