ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


পাইকগাছায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

খুলনা: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের এলোপাতাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাইকগাছার কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি প্রবীর কুমার জয়, সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম, একে আজাদ, স ম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ, তপন পাল, খায়রুল ইসলাম, আব্দুস সবুর আল আমিন, মনিরুল ইসলাম, প্রবীর কুমার মন্ডল, কামরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার, সরদার ফরিদ আহমেদ, আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন সামাজিক অসংগতি তুলে ধরেন। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার করে কঠোর শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৩৬   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ