ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট ২০২৫


কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী নীরব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার বড়খাঁপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নীরব ওই গ্রামের আলী হোসেন ও সালমা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মা সালমা আক্তার তাকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান। একপর্যায়ে মায়ের অজান্তে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে যায় নীরব। কিছুক্ষণ পর শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে নীরবের দাদি পুকুরের পানিতে নড়াচড়া দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা পুকুরে নেমে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৭   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ