ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ৭ বিএনপি নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুজানগরে ৭ বিএনপি নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


সুজানগরে ৭ বিএনপি নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাবনা:  সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ৭ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সুজানগর উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের ব্যানারে দলটির অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহনে পৌর শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল বাতেন, বিএনপি নেতা লিটন খান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদকনবী মোল্লা, যুবদল নেতা আনোয়ার প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবদল নেতা আরিফ বিশ্বাস,জেলা ছাত্রদলের সহ সভাপতি আলম মন্ডল,সাতবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনসার আলী, পৌর যুবদলের সদস্য ওবায়দুর সুমন, সন্টু খা, শ্রমিক দল নেতা রিপন হোসেন,বিপ্লব শেখ, রুবেল, আবু সাঈদ প্রমুখ।

বক্তারা বিএনপি নেতা মজিবর খানসহ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী ষড়যন্ত্রের শিকার দাবি করে বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে বিএনপি নেতা মজিবর খাঁ, কামাল শেখ, রুহুল খাঁ, লেবু খাঁ, যুবদল নেতা মানিক খাঁ, হালিম শেখ এবং নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক শাকিল খাঁনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:০০   ২৪৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ