ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » সক্রিয় রাজনীতি বা নির্বাচন করার কোনো ইচ্ছা নেই:প্রধান উপদেষ্টা

সক্রিয় রাজনীতি বা নির্বাচন করার কোনো ইচ্ছা নেই:প্রধান উপদেষ্টা


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


সক্রিয় রাজনীতি বা নির্বাচন করার কোনো ইচ্ছা নেই:প্রধান উপদেষ্টা

সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছা নেই বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থাকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘না, আমি সেই ব্যক্তি নই, যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।’ তিনি জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তাঁর কাজ।

তিনি বলেন, ‘গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি।’

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তাঁর অন্যতম বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন করা। যেটি ১১টি সংস্কার কমিশনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এ মাসের শেষ দিকে নির্বাচনসংক্রান্ত সংস্কার কমিশন প্রতিবেদন দিতে পারে। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এটির শেষ দিকে চলে এসেছি। সম্ভবত এ মাসের শেষ দিকে। আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব।’

ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এককক্ষ, নাকি দ্বিকক্ষবিশিষ্ট হবে– এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে।

দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। এবারের নির্বাচনটি আগের তিনটি মিথ্যা নির্বাচনের চেয়ে ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে। কারণ আগের নির্বাচনগুলো মিথ্যা ছিল। কেউ ভোটকেন্দ্রে যায়নি। মানুষ জানে না ভোটকেন্দ্রে কী হয়েছে। যেসব ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচনটি অনেক বড় হবে বলেও জানান তিনি।

আর/ এন

বাংলাদেশ সময়: ০:৩৮:২৭   ১৫৪৬ বার পঠিত  | ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ