ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

সুজানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


সুজানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির উদ্যোগে দোয়া

পাবনা: সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু ম-লের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি নেতা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা তোরাপ আলী, ইয়াকুব আলী, মোশারফ হোসেন বাদশা, সাফা, মনিরুজ্জামান মান্নান, মুক্তার শেখসহ উপজেলা বিএনপি ওঅঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন কুটিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশিকুর রহমান।
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধ্বংসে যারা ৫ আগস্টের পর দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করছে তারা বিএনপির কেউ নয়।

বিএনপির নেতাকর্মীরা সবসময় শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছে। এ সময় তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৫৭   ১৯৩ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ