ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের গণসংলাপ

ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের গণসংলাপ


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের গণসংলাপ

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের উদ্যোগে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে গণসংলাপ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিচার, সংক্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, বৈষম্যহীন ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ এই ¯েøাগানকে ধারণ করে আয়োজিত গণসংলাপ ও পদযাত্রা কর্মসূচিতে ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের আহবায়ক মাহামুদ হাসান বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু’র সঞ্চালনায় আয়োজিত গণসংলাপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ, অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা, দিনাজপুর জেলা আহবায়ক এডভোকেট সুলতান মাহমুদ শিশির, দিনাজপুর জেলা কমিটির সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাকিরুল ইসলাম শাকি, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হৃদয় হাসান স্বাধীন প্রমুখ।

ফুলবাড়ী উপজেলা শাখা গণসংহতি আন্দোলনের আহবায়ক মাহামুদ হাসান বাবু ও সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু বলেন, বর্তমানে নতুন রাজনৈতিক বন্দোবস্তোর জন্য গণসংহতি আন্দোলনের গণসংলাপ ও পদযাত্রা কর্মসূচিকে সফল করতে চলতি মাসের ১ তারিখ থেকে উপজেলা জুড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত রাখা হয়। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, আদিবাসী নারী-পুরুষসহ সকল শ্রেণি ও পেশার মানুষ শতর্স্ফুতভাবে গণসংলাপ ও পদযাত্রায় অংশ নিয়েছেন।

শেষে স্থানীয় নিমতলা নামক স্থানে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৫৫   ২২৪ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ