ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ব্রাহ্মণবাড়িয়া: গত ১৭ বছর ভোট বিহীন সরকারে অধীনে আপনার ভোট আপনি দিতে পারেননি, তাই দীর্ঘ ১৭ বছর পর আপনার মূলবান ভোট দেওয়ার সুযোগ এসেছে, আগামী নির্বাচনে দিনের ভোট দিনে হবে,আপনার ভোট আপনি দিনের বেলায় দিবেন, এবং আপনারা সজাগ থাকবেন বাংলাদেশে যেন আর কোন ভোট বিহীন সরকার না আসতে পারে।
গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিপুর ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া (৫ ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কে এম মামুনুর রশিদ এ কথাগুলে বলেন।
সম্মেলনটি উদ্বোধন করেন,ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষক দলের সদস্য সচিব, মো: জিল্লুর রহমান।
ইব্রহিমপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো: নুরু মিয়া এতে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক, মো: শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কৃষক দলের যুগ্ম আহবায়ক, মো: আল আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব, মো: আনোয়ার হোসেন ( বাবুল),নবীনগর উপজেলা পৌর কৃষকদলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, নবীনগর পৌর কৃষক দলের সদস্য সচিব, মো: আনোয়ার খান, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মো: শহিদুল ইসলাম (সবুজ সরকার),নবীনগর উপজেলা বিএনপির সদস্য, মো: উবাইদল্লাহ সরকার, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি, মো: সাকির আহাম্মেদ,ইব্রাহিম পুর ইউনিয়ন সাধারণ সম্পাদক, মো: রিপন মুন্সি, ইব্রাহিম পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো: নুরু মিয়াকে সভাপতি ও সদস্য সচিব মো: নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি ঘোষণা করা হয় ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৯:০৩ ২৫২ বার পঠিত | ● কে. এম. মামুনুর রশীদ ● সুজানগর