ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন

সুজানগর টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


সুজানগর টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন

পাবনা: আগামী ১ সেপ্টেম্বর হতে ১৮ কার্যদিবসে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নে সুজানগর পৌরসভায় ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর কনফারেন্স কক্ষে ১ সেপ্টেম্বর হতে ১৮ কার্যদিবসে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল হুসাইন বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও সুজানগর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )হেদায়েতুল হক। সঞ্চালনা করেন পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন সহ পৌর স্বাস্থ্য শাখার অন্যান্য স্টাফ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় প্লে- নার্সারি থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এবং কমিউনিটি পর্যায় ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সিদের এ টিকা প্রদান করা হবে। এছাড়া পৌর ভবনে একটি কেন্দ্রে ১৮ দিন নিয়মিত টিকা প্রদানের কাজ চলবে।
সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ টাইফয়েড ভ্যাকসিনেশন (টিকা) থেকে কোন শিশু- কিশোর বাদ না পরে তার জন্য সবাইকে আন্তরিকভাবে সতর্ক থাকার জন্য আহবান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৫   ১৩৫ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ