ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » মরা গরুর মাংস বিক্রির ঘটনায় দুই কসাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা

মরা গরুর মাংস বিক্রির ঘটনায় দুই কসাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


মরা গরুর মাংস বিক্রির ঘটনায় দুই কসাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা

কুড়িগ্রাম: রবিবার দুপুরে কুড়িগ্রামের বিশুদ্ধ খাদ্য আদালতে রাজারহাটের ২কসাইয়ের বিরুদ্ধে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্যানিটারী পরিদর্শক (ভারঃ) ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল লতিফ সিদ্দিকী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়,শনিবার উপজেলার ফরকেরহাট বাজারের মাংস বিক্রেতা আলম মিয়া একই ইউনিয়নের ঘুমারু ভিমশীতলা গ্রামের ওয়াহেদুল ইসলামের তাড়কা রোগাক্রান্ত একটি গরু ক্রয় করে ভ্যান যোগে ফরকেরহাট বাজারে নিয়ে আসাবস্থয় পথিমধ্যে গরুটির মৃত্যু হয়। তারপরও কসাই আলম মিয়া অপর মাংস বিক্রেতা হায়দার আলীর সহযোগিতায় নিজেই মৃত গরুটি জবাই করে। দূর থেকে এদৃশ্য অবলোকন করেন বাজারের দু,একজন মানুষ।

পরে মুহুর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে শতশত জনগণ জোটবদ্ধ হয়ে ওই কসাই দ্বয়কে ধরার চেষ্টা করেন। এসময় অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির আদিল ও উপজেলা স্যানিটারী পরিদর্শক (ভারঃ) আব্দুল লতিফ সিদ্দিকী ঘটনাস্থলে পৌঁছেন। পরে ওই দিন দুপুরে মৃত গরুর নমূনা সংগ্রহের পর তা পুতে ফেলা হয়।

এঘটনায় রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী পরিদর্শক (ভারঃ) ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল লতিফ সিদ্দিকী বাদী হয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৪ ও ৪০ ধারা লঙ্ঘন করায় আইনের ৫৮ধারায় উক্ত কসাই দ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরিদর্শক (ভারঃ) আব্দুল লতিফ সিদ্দিকী আব্দুল লতিফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:০৮   ২০৭ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ