ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে সাবেক এমপি আহমেদ তফিজ উদ্দিনের ম্যুরাল ভাঙচুর

সুজানগরে সাবেক এমপি আহমেদ তফিজ উদ্দিনের ম্যুরাল ভাঙচুর


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট ২০২৫


সুজানগরে সাবেক এমপি আহমেদ তফিজ উদ্দিনের ম্যুরাল ভাঙচুর

পাবনা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কিছু যুবক হাতে শাবল ও হাতুড়ি দিয়ে উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ চত্বরে নির্মিত এ মুর‌্যালটি ভাঙচুর করে।
জনাযায়,আহমেদ তফিজ উদ্দিন ৬৯, পাবনা-২ নির্বাচনী এলাকা থেকে তিনবার সংসদ সদস্য ও দুইবার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ।এছাড়া সুজানগর উপজেলার তিনটি বৃহৎ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে করেন।

তিনি ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সাহসী ও প্রশংসনীয় ভূমিকা পালন করেন। ১৯৭৩ খ্রিষ্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮২ খ্রিষ্টাব্দে সাতবাড়িয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন।

উক্ত পদে থাকা অবস্থায় ১৯৮৫ ও ১৯৯০ খ্রিষ্টাব্দে পর পর দুবার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৩ খ্রিষ্টাব্দে সাতবাড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৯৬ খ্রিষ্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত পাবনা-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর থেকে আমৃত্যু তিনি সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় ১৯৯৮ খ্রিষ্টাব্দের ২৮ জুন তিনি মৃত্যুবরণ করেন। তার স্মরণে ২০২০ সালে কলেজ চত্বরে মুর‌্যালটি নির্মাণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৪৭   ৪০৮ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ