ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আবারও কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

আবারও কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


আবারও কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্রসৈকতে মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের ভেসে এলো মৃত ডলফিন। প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ৪ ফুট প্রস্থ এ ডলফিনটি ইরাবতী প্রজাতির। ডলফিনটির পুরো শরীরে চামড়া উঠানো শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুয়াকাটা সৈকত থেকে ৪ কিলোমিটার পশ্চিম দিকে স্বপ্নরাজ্য পার্ক সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ইউসুফ, পরে তিনি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যদেরকে জানান।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) সদস্য সামিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি আগের তুলনায় এখন ডলফিনের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখন নিয়মিত এমন খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা এই মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক। তিনি আরও বলেন, ডলফিন শুধু সমুদ্রের প্রাণী নয়, এটি সমুদ্র পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ সূচক। ডলফিনের উপস্থিতি সমুদ্রের ইকোসিস্টেমকে সুস্থ রাখে, মাছ ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্যকে সুরক্ষা দেয়, এবং স্থানীয় পর্যটন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রেও অবদান রাখে।
ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন (Orcaella brevirostris) রক্তাক্ত দাগ থেকে দেখা যায়, নৌযান, মাছ ধরার যন্ত্র ও জেলেদের কার্যক্রমই মৃত্যুর মূল কারণ। নদী ও মোহনার দূষিত পানি যেমন শিল্প বর্জ্য, প্লাস্টিক ও তেল ও হুমকি সৃষ্টি করছে। গবেষকরা স্থানীয় সচেতনতা বৃদ্ধির এবং ডলফিন অভয়ারণ্য এলাকায় জাল ব্যবহারে সীমাবদ্ধতার আহ্বান জানিয়েছেন, যাতে কুয়াকাটার জলজ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, আমরা উপকূলজুড়ে কাজ করছি ডলফিন রক্ষায়। ২০২৫ সালে এ পর্যন্ত ৭টি ডলফিনের দেখা মিলেছে এই সমুদ্রসৈকতে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তাকে এম মনিরুজ্জামান কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে। আমাদের টিম পাঠিয়েছি ঘটনাস্থলে গিয়ে কুয়াকাটা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি। যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪০:১৬   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ