ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পৌরসভার ইঞ্জিনিয়ারকে মারধর করলো ঠিকাদার

চাটমোহরে পৌরসভার ইঞ্জিনিয়ারকে মারধর করলো ঠিকাদার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫


চাটমোহরে পৌরসভার ইঞ্জিনিয়ারকে মারধর করলো ঠিকাদার

পাবনা: প্রকল্পের কাজের তদারকি করতে এসে অনিয়ম ধরায় রফিকুল ইসলাম নামে কুয়েত প্রকল্পের এক ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।

পাবনার চাটমোহরে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটানর পর শুক্রবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী ওই প্রকল্প ইঞ্জিনিয়ার।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পৌর শহরের পুরাতন বাজারে কুয়েত প্রকল্পের আওতায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরুর কিছুদিন পর অজ্ঞাত কারণে কাজটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি কাজটি আবারো শুরু হয়। বহুতল ভবন নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন সাফায়েত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে কাজের অগ্রগ্রতি দেখতে আসেন কুয়েত প্রকল্পের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। তিনি কাজে নি¤œমানের সামগ্রী দিয়ে কাজের প্রমাণ পেয়ে ঠিকাদার ও তার লোকজনকে ভালোমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করার জন্য বলেন।

এ সময় ক্ষিপ্ত হয়ে ঠিকাদার সিরাজুল ইসলাম ও তার সহযোগী রুবেল হোসেন ওই ইঞ্জিনিয়ারের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সিরাজুল ইসলাম ও তার সহযোগী রুবেল হোসেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ। এ সময় উপস্থিত চাটমোহর পৌরসভার ইঞ্জিনিয়ার রাফিউল বারিসহ অন্যান্যরা রফিকুল ইসলামকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যান।

পরে চাটমোহর পৌরসভার তত্ত্ববধায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এবং চাটমোহর থানায় ভুক্তভোগি ইঞ্জিনিয়ার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দেন। পরে শুক্রবার পুলিশ অভিযোগটি আমলে নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) লিপিবদ্ধ করেন। জিডি নং-২৩৬৯।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম জানান, রুবেলের সাথে কথাকাটাকাটি হয়েছে। তবে মারধরের কোন ঘটনা ঘটেনি, এটা মিথ্যা কথা।

বিষয়টির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মুসা নাসের চৌধুরী বলেন, আমাকে লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হয়েছে। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:৩৭   ২৪৬ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ