ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

নাসিরনগরে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


নাসিরনগরে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

নাসিরনগরে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপনব্রাহ্মণবাড়িয়া: শহীদ নূরুল ইসলাম ফারুকী স্মৃতি (রঃ) সংসদ নাসিরনগরের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের হল রুমে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

নাসির নগর উপজেলা শহীদ নূরুল ইসলাম ফারুকী (রঃ) স্মৃতি সংসদের সভাপতি এইচ এম আক্তার হোসাইনের সভাপতিত্বে ও মিলাদ উদযাপন কমিটির আহবায়ক মাওলানা মোবারক হোসাইন হানাফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতী রিয়াজুল করিম রেনু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক ও ভলাকুট কে কে নাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাওলানা আতাউর রহমান গিলমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আলী আজম নৌশাদ, সৈয়দ শওকতুল ইসলাম, মাওলানা শাহেদুল ইসলাম, এমদাদুল হক মাসুম, ক্বারি জহিরুল ইসলাম, মাওলানা মাসুক হুসাইন চৌধুরী, মুফতি মাকসুদুল আলম চৌধুরী, মাওলানা রমজান আলী, জনাব জুবায়ের আহমেদ, মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী, মোজাম্মেল হক বিন নজরুল, আব্দুস সামাদ রতন। স্বাগত বক্তব্য রাখেন শহীদ নূরুল ইসলাম ফারুকী ( রঃ) স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ক্বারি রুহুল আমিন রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন শফিকুল ইসলাম সোহাগ রেজা প্রমুখ।

অনুষ্ঠান শেষে শহীদ নুরুল ইসলাম ফারুকী (রঃ) স্মৃতি সংসদের পক্ষ থেকে পুরস্কার ও ঈদ উপহার বিতরণ এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে এক মিলাদ,কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১০:৩০   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ