ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা,থানায় মামলা

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা,থানায় মামলা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা,থানায় মামলা

পাবনা: সুজানগর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর খন্দকার (৩০) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে সাগর খন্দকারের বিরুদ্ধে এ মামলা করেন। সাগর খন্দকার উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামের সেলিম খন্দকারের ছেলে। তিনি স্থানীয় চিনাখড়া বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ও সাগর খন্দকার দুজন ঘনিষ্ট বন্ধু। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি কু-দৃষ্টি পড়ে সাগরের। এর মধ্যে গত ৩ বছর পূর্বে ওই গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি জমায় এবং বর্তমানে সে সেখানেই অবস্থান করছে। এ সুযোগে গত ২৭ আগস্ট ভোর রাত ৪টার দিকে বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে সাগর খন্দকার একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের ওই বন্ধুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে জোড়পূর্বক ধর্ষণ চেষ্টা করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, পরকীয়া প্রেমের সূত্র ধরে এদিন গভীর রাতে ওই গৃহবধুর ঘরে সাগর খন্দকার প্রবেশ করলে স্থানীয়রা তাদেরকে হাতেনাতে আটক করে। পরে প্রভাবশালী একটি মহল আইনগত পদক্ষেপ গ্রহণে বাধা প্রদান করে অনৈতিক সুবিধা আদায় করে স্থানীয় সালীশের মাধ্যমে সাগর খন্দকারকে তার পরিবারের নিকট হস্তান্তর করে। আর ওই গৃহবধুকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাবার বাড়ী পাঠিয়ে দেয়।
ঘটনার পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত সাগর খন্দকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৫:১৬   ৪০৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ