ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর পৌর পেঁয়াজ হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুজানগর পৌর পেঁয়াজ হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


সুজানগর পৌর পেঁয়াজ হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাবনা: সুজানগর পৌর পেঁয়াজ হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ এ পেঁয়াজ হাটটিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল প্রভাবশালী মহল। ফলে দেশের অন্যতম এই হাটে অবৈধ স্থাপনার কারণে অনেক কৃষককে সুজানগর-পাবনা সড়কের পাশে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হতো। ফলে সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হতো।

শনিবার (৩০ আগস্ট) উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে হাটের সরকারি জমি দখল করে গড়ে তোলা কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে হাটের জায়গা দখল করা হয়েছিল।

এ ছাড়া অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করার কারণে প্রতিনিয়ত এই হাটে ভোগান্তিতে পড়তে হয়েছে পেঁয়াজ ক্রয়- বিক্রয় করতে আসা মানুষদের। তাই এই অভিযান পরিচালনা করা হয়। হাটের অন্য সকল অবৈধ স্থাপনাও সরকরি নিয়মনীতির আলোকে পর্যায়ক্রমে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৩   ৩৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ