ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » শ্রমিকের এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লেনদেন

শ্রমিকের এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লেনদেন


আশরাফুজ্জামান সরকার( গাইবান্ধা )
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


শ্রমিকের এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লেনদেন

গাইবান্ধা: পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)-এর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে দুটি ভিন্ন ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিপুল অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে।

এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে ভুক্তভোগী শাকিল ও তার পরিবার একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন।

গত রবিবার (৩১ আগস্ট) রাতে পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিল মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, তার জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নম্বর ৬৯০২৪৯৫৪৮৭ ব্যবহার করে তার অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই সোনালী ব্যাংক, পলাশবাড়ী শাখা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পলাশবাড়ী শাখায় দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

এই অ্যাকাউন্টগুলোতে তার ছবি, স্বাক্ষর, ব্যক্তিগত ফোন নম্বর বা কোনো নমিনী ব্যবহার করা হয়নি।
সংবাদ সম্মেলনে শাকিল জানান, তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। গত ২১ আগস্ট দুপুর ২টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই কর্মকর্তা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার বাবাকে ছেলের ভোটার আইডি কার্ড ও ছবি দেখান। তার বাবা ছবিটি দেখে জানান যে, এটি তার ছেলের ছবি নয়। তখন ব্যাংক কর্মকর্তারা জানান যে, তার ছেলের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।

একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী থানার এএসআই মোঃ নুরুজ্জামান ভুক্তভোগী শাকিলকে মোবাইল ফোনে জানান যে, নওগাঁর সাপাহার থানার এএসআই বাকেরসহ তার একটি দল তাকে খুঁজছে। কারণ জানতে চাইলে তিনি জানান, তার নামের ভুয়া অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে।

শাকিল এই মিথ্যা ও ভিত্তিহীন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে, আমার এনআইডি কার্ড ব্যবহার করে যে জালিয়াতি হয়েছে, তা অত্যন্ত বিপজ্জনক। এটি কেবল আমার জন্য নয়, যেকোনো সাধারণ মানুষের জন্য একটি বড় ঝুঁকি। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনি সহায়তার মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তিসহ এর সঙ্গে জড়িত ব্যাংক কর্তৃপক্ষের সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিলের বাবা ইলিয়াস মিয়া, মা নাজমা বেগম, বড় ভাই হুমায়ুন মন্ডল, সোলাইমান, ভগ্নিপতি হামিদুল, রবিউল, ভাতিজা ফেরদৌসসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৯:৫৫   ২৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ