ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মাদক কাণ্ডে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষকদলের সদস্য সচিব বহিস্কার

মাদক কাণ্ডে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষকদলের সদস্য সচিব বহিস্কার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


মাদক কাণ্ডে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষকদলের সদস্য সচিব বহিস্কার

পাবনা: বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাবনা জেলা কৃষকদলের সভাপতি মো.আবুল হাশেম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (আসিপ) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সাময়িক বহিষ্কার আদেশ সংবাদমাধ্যমে প্রেরণ করা হয়।

সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল সুজানগর পৌর এলাকার ভবানীপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে । প্রেস রিলিজে অনাকাঙ্খিত কর্মকান্ড, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কৃষকদলের সংসদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।

উল্লেখ্য , গত রবিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে
সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও র‌্যাব জানায়, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেয়া করতো, এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে এইসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং
আটককৃতদের নামে মাদকের মামলা দায়ের করা হলে সোমবার (১ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৩৭   ৩৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ