ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হাতিয়ার চেয়ারম্যানঘাট রুটে নতুন সী-ট্রাক উদ্বোধণ, কমবে যাত্রী ভোগান্তি

হাতিয়ার চেয়ারম্যানঘাট রুটে নতুন সী-ট্রাক উদ্বোধণ, কমবে যাত্রী ভোগান্তি


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ার চেয়ারম্যানঘাট রুটে নতুন সী-ট্রাক উদ্বোধণ, কমবে যাত্রী ভোগান্তি

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভূখন্ডের যোগাযোগে নলচিরা চেয়ারম্যান ঘাট নৌ-রুটে আরেকটি সী-ট্রাক চালু করা হয়েছে। এতে যাত্রী ভোগান্তি অনেকটা কমবে বলে ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নলচিরা ঘাট থেকে সকাল সাড়ে নয়টায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপের মাধ্যমে যাত্রা শুরু করে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নলচিরা ঘাটে এসটি ভাষা শহীদ সালাম সী-ট্রাকটির সার্ভিস দোয়া মাহফিলের মাধ্যম উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইজারাদার প্রতিনিধি ডাক্তার জুয়েল সহ স্থানীয় উপকারভোগীরা।
ইজারাদারের প্রতিনিধি কাজী মো. রাকিব উদ্দিন জানান, হাতিয়ার সাথে মূলখন্ডের যোগাযোগের সহজ পথ হচ্ছে নলচিরা চেয়ারম্যানঘাট রুট। দীর্ঘদিন ধরে একটি মাত্র সরকারি সিট্রাক থাকলেও তা সব সময় দুপাড়ের চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। মানুষের সকাল বিকাল চলাচলের সুবিধার্থে বিআইডবিøউটিসি থেকে আরো একটি সিট্রাক এ রুটে অনুমোদন দেওয়া হয়। আজ সেই সিট্রাকটি আমরা উদ্বোধন করলাম। আমরা আশা করছি মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
নতুন সংযুক্ত হওয়া এসটি ভাষা শহীদ সালাম সী-ট্রাক মাস্টার মন্টু সিকদার বলেন, গত ২৫ আগষ্ট বিআইডব্লিউটিসি থেকে সী-ট্রাকটি হাতিয়া নলচিরা ও চেয়ারম্যানঘাট নৌ-রুটে চলাচলের অনুমোদন দেওয়া হয়। এতে করে এ রুটে যাত্রীরা আরো ভালো সেবা পাবে।

সী- ট্রাকটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকা হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, হাতিয়ার মানুষের নদী পথে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন এ সিট্রাকটির কারণে এ সমস্যা কিছুটা উন্নতি হবে বরে আশা করছি। সময়ের প্রয়োজনে এ রুটে আরো অত্যাধুনিক নৌযান প্রয়োজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২৭:২৫   ২১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ