ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে এক রাতের আগুনে নি:স্ব ৫ পরিবার

চাটমোহরে এক রাতের আগুনে নি:স্ব ৫ পরিবার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে এক রাতের আগুনে নি:স্ব ৫ পরিবার


পাবনা:
চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া দক্ষিণ বালুদিয়ার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচটি পরিবার। শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাত আনুমানিক রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পাঁচটি পরিবারের বসতবাড়ি, হাঁস-মুরগির খামার, ফসল, পাট, রসুন এবং গবাদি পশু সম্পূর্ণভাবে পুড়ে ছাই করে দেয়। আতঙ্কিত হয়ে পরিবারগুলো ঘর থেকে বের হলেও নিজেদের কোনো সম্পদ রক্ষা করতে পারেনি।
অগ্নিকাণ্ডে ছাত্তার সরদারের দাবি, তার প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তার ৪০টি হাঁস, ৭০টি কবুতর, ৩টি ছাগল, ১২ মণ রসুন, দুটি হাঁসের খামার এবং বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
অন্যদিকে রবিউল ইসলামের দুইটি বসতঘর, প্রায় ২৫ থেকে ৩০ মণ রসুন, ১৫ মণ পাট এবং ১০টি হাঁস আগুনে পুড়ে গেছে। পরিবারের দাবি, জীবনের সমস্ত সঞ্চয় এক রাতেই শেষ হয়ে গেছে বলে দাবি করেন।
এছাড়াও আরও তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ফসল ও গৃহপালিত পশুপাখিও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, গোয়ালের ভেতরে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি ও বালতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোট ২৫ থেকে ৩০ লাখ টাকার সম্পদ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ক্ষতিগ্রস্ত ছাত্তার সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেল। হাঁস, কবুতর, ছাগল, খামারÑকিছুই রইল না। এক রাতেই নিঃস্ব হয়ে গেলাম।”
অন্যদিকে রবিউল ইসলাম জানান, “সারা বছরের খরচ চালানোর জন্য যে রসুন আর পাট জমিয়েছিলাম, সব আগুনে শেষ। এখন সন্তানদের নিয়ে কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না।”
এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৯:৪৫   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ