ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরের চার ঝুঁকিপুর্ণ ব্রীজের দিয়ে যানবাহন চলাচল

নাসিরনগরের চার ঝুঁকিপুর্ণ ব্রীজের দিয়ে যানবাহন চলাচল


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরের চার ঝুঁকিপুর্ণ ব্রীজের দিয়ে যানবাহন চলাচল

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর উপজেলার সরাইল, নাসিরনগর, লাখাই,রতনপুর রাস্তার উপরে নির্মিত চারটি ব্রীজই যেন মরণফাঁদে পরিনত রয়েছে।আর এ সমস্ত ঝুকিপুর্ণ ব্রীজের উপর দিয়েই জীবণের ঝুকি নিয়ে চলছে ভারী যানবাহন ও জনগণ।নাসির নগর- হবিগঞ্জ, রতনপুর থেকে রাজধানী ঢাকার সাথে সহজ যোগাযোগের একমাত্র রাস্তা এটি।

উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ভারী যানবাহন যেমন বাস,ট্রাক,বালু ও পাথর ভর্তি ৬ চাকা ১০ চাকা বিশিষ্ট যানবাহন,ইন্টার ডিস্টিক,তাছাড়াও প্রতিদিন হাজার হাজার ,সিএনজি,অটোরিক্সা সহ মানুষজন চলাচল করে। বিগত দুইবারের বন্যায় উক্ত ব্রীজ গুলি ভেঙ্গে বেহাল দশায় পরিনত হয়েছে।কোন রকম জোড়াতালি দিলে চলছে যানবাহন ও মানুষজন।
উল্লেখ যোগ্য ব্রীজ গুলোর মাঝে রয়েছে সদর ইউনিয়নের দাঁতমন্ডল চামার বাড়ির নিকট একটি,।সদর ইউনিয়ন ও বুড়িশ্বর ইউনিয়নের দুই সীমানার মাঝে মহাগঙ্গা নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন একটি,শ্রীঘর মেন্দি আলীর বাড়ির নিকট একটি,ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের ঈদ গাহের নিকট একটি।
সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে নাসিরনগর সদর আর বুড়িশ্বর ইউনিয়নের মহাগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজটি হেলে আর দেবে গিয়ে ফাঁটল ধরার কারনে পাশে একটি বিকল্প সেতু তৈরী করা হলেও বর্তমানে উক্ত সেতুটিও আরো বিপজ্জনক হয়ে পড়েছে।উক্ত সেতুটি দিয়ে কোন যানবাহ চলাচল করা সম্ভব হচ্ছে না।পরবর্তীতে আবারো বিকল্প সেতুটি সংস্কার করে কর্তৃপক্ষ।তাতেও রয়েছে ঝুকি।

নাসিরনগর সিএনজি শ্রমিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান,সিরিয়াল মাষ্টার মোঃ মনির মিয়া,কাউন্টার মাষ্টার মোঃ লালন শাহ,ভোল্লা থেকে বাসে আসা ঢাকা যাত্রাবাড়ীর সবুজ বাংলা গাড়ির কন্ট্রাকটর মোঃ আমজাদ হোসেন, চালক মোঃ মফিজ উদ্দিন,পথচারী মোঃ কাউছার মিয়া সহ আরো অনেকেই বলেন এখন হেমন্তকাল তাই ব্রিজগুলো এখনো টিকে আছে। ব্রিজগুলো যে কোন সময় দেবে যেতে পারে।
তাই ব্রীজ গুলো দ্রুত নির্মান না করা হলে মহাসড়কে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটানার আশংকা করছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল মৃধা জানান,আমি নতুন যোগদান করেছি তাই এ বিষয়ে আমার জানা নেই।
এ বিষয়ে জানতে চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশীর মোবাইল নাম্ভারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভি করেননি।
এই দুর্ভোগ নিরসনে অতি দ্রুত সময়ের মধ্যে ব্রীজগুলো ভেঙে নতুন ব্রীজ তৈরীর জন্যে বর্তমান সরকারের কাছে এলাকা বাসী জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৬   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ