ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি

নাসিরনগরে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি

ব্রাহ্মণবাড়ীয়া: জেলার নাসির নগর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতি পালন করছে। রবিবার ৭ সেপ্টেম্বর হতে নাসির নগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে চলে গেছেন।
পল্লী বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন স্থানে এলোমেলো ভাবে চলাফেরা করছে। এভাবে চলাফেরার কথা জানতে চাইলে তারা বলেন আমরা এখন কর্মবিরতিতে আছি।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবী গুলো হচ্ছে আর ই বি এবং পল্লী বিদ্যুৎ সমিতির একীভুকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনে প্রঙ্ঘাপন জারি করা। সকল চুক্তি ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে স্থায়ীকরণ করা, সকল চাকরিচ্যুতদের পুনর্বহাল করা, সকল মামলা প্রত্যাহার করা, বদলি বা বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন করা।
এ বিষয়ে নাসির নগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম মোঃ মোশাররফ হোসেন বলেন, সকল লাইনম্যান, কারিগর, কর্মকর্তা কর্মচারীরা তাদের কাজের সরঞ্জাম জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
বর্তমানে কোন কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তার মেরামত করে পুনরায় চালু করার মতো লোকবল অফিসে নেই। এতে পুরো নাসির নগর উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:১২   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ