ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীদের কর্মবিরতি

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীদের কর্মবিরতি


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীদের কর্মবিরতি

নীলফামারী: দুই দফা দাবি আদায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে হামলার শিকারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এ কর্মবিরতি পালন করেন জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা।
জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্বীকৃতির প্রাপ্তির কাজে প্রাথমিক শিক্ষা অফিসে যান জেলার ছয় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। এসময় অফিস সহায়ক সুমি আকতার কল্পনার নেতৃত্বে কয়েকজন বহিরাগত উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাদের উপর হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন জেলার সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা। পরে জেলা অফিস চত্বরে ব্যানার টানিয়ে কর্মবিরতি পালন শুরু করেন তারা।
তাদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘর দ্রুত উচ্ছেদ করতে হবে। একইসঙ্গে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আকতার কল্পনাকে অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই ঘটনার পর নীলফামারীর শিক্ষা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মহলে নিন্দা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৫১   ৩৩৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ