ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দু’দিনও খোঁজ মেলেনি সুজানগর ইউএনও অফিসের উপ-সহকারীর

দু’দিনও খোঁজ মেলেনি সুজানগর ইউএনও অফিসের উপ-সহকারীর


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


দু’দিনও খোঁজ মেলেনি সুজানগর ইউএনও অফিসের উপ-সহকারীর

পাবনা: সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন(৫৩) দুদিন ধরে নিখোঁজ রয়েছেন।
পরিবার জানিয়েছে, রবিবার(১৪ সেপ্টেম্বর) সকালে পাবনা শহরের ভাড়া বাসা থেকে বের হন সুজানগর অফিসে যাবার জন্য কিন্তু এরপর এদিন দুপুর ৩টা পর্যন্ত যোগাযোগ হলেও এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।
কারো কাছে তার কোনো তথ্য না পেয়ে সোমবার সকালে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী সামছুন নাহার। সেখানে তিনি বলেছেন, প্রতিদিনের মত রবিবার সকাল ৮টায় পাবনা শহরের বাসা থেকে সুজানগর অফিসে যাওয়ার জন্য রওনা করেন তার স্বামী। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। পরেআমার স্বামীর অফিসে খোঁজ নিই এবং জানতে পারি যে তিনি রবিবার অফিসে উপস্থিত হননি।

বিষয়টি নিয়ে আমরা সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও পাওয়া না গেলে থানায় এসে সাধারণ ডায়েরির আবেদন করলাম। সোমবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো.তোফাজ্জেল হোসেন সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মানিকহাট গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, জিডির আলোকে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, আটঘরিয়া উপজেলা থেকে ডেপুটেশনে গত মে মাসের ৪ তারিখ থেকে সুজানগরে কর্মরত রয়েছেন নিখোঁজ তোফাজ্জেল হোসেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি তার সন্ধান পেতে আমরাও খোঁজখবর নিচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৪১   ৩১০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ